শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর অভিযান: একদিনে ১৬৫৭ মামলা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর অভিযান: একদিনে ১৬৫৭ মামলা

ঢাকা প্রেস নিউজ
 

ঢাকা, ৫ নভেম্বর: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে। সোমবার একদিনে ১৬৫৭টি মামলা দায়ের করে এবং ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

এছাড়াও, অভিযানকালে ১০৯টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৫৮টি গাড়ি রেকার করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।