শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ট্রাক্টরের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত, চালক আটক

ট্রাক্টরের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত, চালক আটক

ঢাকা প্রেস,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
 

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল ওসমান (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক্টরের চালককে আটক করেছে।
 

বুধবার (১৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল ওসমান মিল্কিপাড়া এলাকার উজ্জ্বল আলীর ছেলে এবং আলোর দিশারী মডেল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বিদিরপুর এলাকায় আঞ্চলিক সড়কে বালুবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে আব্দুল্লাহর বাইসাইকেলে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। এরপর স্থানীয়রা ট্রাক্টরের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
 

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক্টরের চালককে হেফাজতে নেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া জানান, এই ঘটনায় এলাকায় কিছুটা থমথমে পরিবেশ থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল অব্যাহত রয়েছে।