সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে জনবল নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১৫৯ জনকে নিয়োগ দেবে অধিদপ্তরটি। আর এ নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠান: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদের নাম: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার
পদের সংখ্যা: ১৫৯টি

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।
বয়সসীমা: ৪৫ বছর।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০টাকা (জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী অন্যান্য ভাতা/ সুবিধাদি)।

 

আবেদন ফি: আগ্রহী প্রার্থীকে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ১ জুলাই থেকে শুরু করে আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।