শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৪১:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শেরেবাংলার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জন্মবার্ষিকী পালিত

শেরেবাংলার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জন্মবার্ষিকী পালিত

ঢাকা প্রেস নিউজ

 

বরিশাল বিভাগ সমিতি, ঢাকার আয়োজনে আজ শেরেবাংলা একে ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলার মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ,বিশেষ মোনাজাত ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শেরেবাংলার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জন্মবার্ষিকী পালিত

 

এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেল,, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, উপাধ্যক্ষ আবদুর রহমান, রাজনীতিবিদ শেখ মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আখন্দ, হুমায়ুন কবির আকন প্রমুখ। 

 

বক্তারা পদ্মাসেতুর নামকরণ শেরেবাংলা সেতু করা,শেরেবাংলার জন্ম ও মৃত্যু বার্ষিকী সরকারি ভাবে পালন এবং  শেরেবাংলা একে ফজলুল হকের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর দাবি জানায়। বিশেষ দোয়ায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও দেশের বর্তমান অবস্থায় উওোরন ঘটায়ে স্থিতিশীলতা আনয়নের জন্য মোনাজাত করা হয়। বার্তা প্রেরক: বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু সভাপতি। বরিশাল বিভাগ সমিতি।