বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন চুক্তিতে সাকিব-শান্ত-মুশফিকরা কে কত বেতন পাচ্ছেন

নতুন চুক্তিতে সাকিব-শান্ত-মুশফিকরা কে কত বেতন পাচ্ছেন

১২ ফেব্রুয়ারি ক্রিকেটারদের নিয়ে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির কথা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। নতুন এ ঘোষণায় সাকিব আল হাসানের পরিবর্তে তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় নাজমুল হোসেন শান্তকে। নতুন এ চুক্তিতে ক্রিকেটারদের বেতন কাঠামোর বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে। জানা যায় তিন ফরম্যাটের নতুন অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তই পাচ্ছেন সর্বোচ্চ বেতন।

গত চুক্তিতে সর্বোচ্চ বেতন প্রাপ্ত খেলোয়াড় ছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান যেহেতু এবার তিনি নেতৃত্বে নাই তাই বেতন কিছুটা কমেছে সাকিবের। নতুন চুক্তিতে সাকিবের অ্যাকাউন্টে ঢুকবে ৭ লাখ ৯০ হাজার টাকা।


অন্যদিকে নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাসে সর্বোচ্চ ৯ লাখ ১০ হাজার টাকা পাবেন।

এবার এ+, এ, বি, সি এবং ডি এই পাঁচ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করে চুক্তি প্রকাশ হয়। টেস্টে এ+ গ্রেডের বেতন সাড়ে ৪ লাখ টাকা, ওয়ানডেতে ৪ লাখ এবং টি-টোয়েন্টিতে সংখ্যাটা সাড়ে তিন।

একইভাবে এ ক্যাটাগরিতে টাকার পরিমাণ সাড়ে তিন লাখ, তিন লাখ আর ২ লাখ ৭৫ হাজার টাকা। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য টাকার পরিমাণ ভিন্ন বি, সি আর ডি ক্যাটাগরিতেও।

তবে তিন ফরম্যাটে থাকলেই যে চুক্তির পুরো টাকা পাবেন বিষয়টি তেমন নয়। নিয়মানুযায়ী প্রথম চুক্তির শতভাগ, দ্বিতীয় চুক্তির ৫০ শতাংশ আর তৃতীয় চুক্তির ৪০ শতাংশ অর্থ ঢুকবে তার একাউন্টে। শান্তকে দিয়েই উদাহরণ দেয়া হয়েছে। প্রতি ফরম্যাটের অধিনায়ক হওয়ায় অতিরিক্ত ৪০ হাজার করে আরও মোট ১ লাখ ২০ হাজার টাকা প্রতি মাসে ঢুকবে শান্তর অ্যাকাউন্টে।

এছাড়াও মুশফিক সাড়ে ৬ লাখ, লিটন ৬ লাখ ৫ হাজার, মিরাজ-শরিফুল সাড়ে ৫ লাখ, তাসকিন ৫ লাখ ৭৫ হাজার, রিয়াদ ৪ লাখ, মোস্তাফিজ ২ লাখ ৮৭ হাজার ৫০০ এবং তাওহিদ হৃদয়ের অ্যাকাউন্টে ঢুকবে ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। চুক্তিতে সর্বনিম্ন বেতনভোগী তানজিম সাকিব ও শেখ মেহেদেী। এ দুজনেই পাবেন ১ লাখ টাকা করে।

কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার কোনো সিরিজের স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন। তবে পুরো সিরিজে না থাকলে অর্থের পরিমাণ হয়ে যাবে অর্ধেক। এর বাইরেও নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে ১ লাখ টাকা করে আর্থিক প্রণোদনা পাবেন ক্রিকেটাররা।