শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ: পুলিশ-সেনার হস্তক্ষেপ

সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ: পুলিশ-সেনার হস্তক্ষেপ

ঢাকা প্রেস নিউজ

 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে বিক্ষোভ করেছেন। ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
 

শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, পরীক্ষায় ভালো করেও অনেকেই কম নম্বর পেয়েছেন। তারা সমতার ভিত্তিতে ফলাফল চান এবং বঞ্চিতদের পুনর্মূল্যায়নের দাবি জানান।
 

এমন পরিস্থিতিতে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু শিক্ষার্থীরা কথা না শুনলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।
 

শিক্ষার্থীরা জানিয়েছে, তারা শুধুমাত্র তাদের অধিকার আদায় করতে চান। তাদের মতে, পরীক্ষার ফলাফলে অনিয়ম হয়েছে এবং তা সংশোধন করা উচিত।