শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুন, ‘ফ্যাসিস্ট’ মোটিফ তৈরির সন্দেহে হামলা!

মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুন, ‘ফ্যাসিস্ট’ মোটিফ তৈরির সন্দেহে হামলা!

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
 


পহেলা বৈশাখে ‘ফ্যাসিস্ট মুখাবয়ব’ তৈরির সন্দেহে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে জেলার গড়পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
 

চিত্রশিল্পীর বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
 

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং দোষীদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
 

এদিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
 

উল্লেখ্য, এবারের পহেলা বৈশাখে ঢাকার বর্ষবরণ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বের অনুকরণে ‘ফ্যাসিস্ট হাসিনা’ শিরোনামের একটি মোটিফ তৈরির ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনায় জড়িত সন্দেহেই মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলা চালানো হয়ে থাকতে পারে।
 

তবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি শুধুমাত্র একটি বাঘের মোটিফ তৈরি করেছিলেন, বিতর্কিত ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’-এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।