সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অসিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা। বুধবার সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

 

মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৮৬ রানে এবং দ্বিতীয়টি বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ফলে ওয়ানডে ফরম্যাটে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা। শ্বাসরুদ্ধকর তৃতীয় ও শেষ ম্যাচ ১ উইকেটে হেরে যাওয়ায়, অসিদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারেনি বাংলাদেশ।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এছাড়া অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও আছে টাইগারদের। ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে পরিসংখ্যানের দিক দিয়ে পিছিয়ে টাইগাররা। টি-টোয়েন্টিতে অসিদের বিপক্ষে এখন পর্যন্ত ১১ বারের দেখায় ৪বার জয় ও ৭বার হেরেছে বাংলাদেশ।

 

ব্যাটিং নিয়ে উদ্বেগ থাকলেও দলের পেস অ্যাটাক নিয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমাদের খুবই ভালো পেস বোলিং অ্যাটাক আছে। সেরা একাদশে যে কেউ সুযোগ পেতে পারে। পেসারদের মধ্যে খুবই ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যা বাংলাদেশ দলের জন্য ভালো। এতে বেঞ্চ শক্তিশালী হচ্ছে।’

 

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইনদের নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমন। সাকলাইন বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দলে অন্যরা ছিলেন। অসিদের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান ছিল পেসারদের।

 

ওয়ানডে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো করতে চান লিটন। তিনি বলেন, ‘শুধুমাত্র আমরা সিরিজ জয় করিনি। তিন ম্যাচেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা। তাই ফরম্যাট আলাদা, আমাদের দলও আলাদা, তাদের দলও আলাদা।’

 

লিটন আরও বলেন, ‘একটি ভালো ব্যাপার হলো আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে খেলেছে। সবারই আত্মবিশ্বাস আছে। কিন্তু একটি নির্দিষ্ট দিনে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’