শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মুরাদনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

মুরাদনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-


"স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে, পরিচয় দিন গর্বভরে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ২০০৮সাল থেকে ২০১৬সাল পর্যন্ত হওয়া ৩ লক্ষ ৩৮ হাজার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


 

মুরাদনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু



মঙ্গলবার(১অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম।

কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিনের সভাপতিত্বে তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুব আলম তালুকদার, আইডিইএ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসফাকুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন, ইউডিএফ জাহিদুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, সমাজসেবা কর্মকর্তা বরুন দে, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান মীর প্রমুখ। এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।