সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

 আসন্ন বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপার দুই জায়গার টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা করে। 

 

ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) এর টিকিট মূল্য ১ হাজার টাকা করে ধরা হয়েছে। 

 

ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (কর্পোরেট ব্লকের) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

 

এছাড়া, ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিট মূল্য ৬শ টাকা করে নির্ধারণ করা হয়েছে। 

 

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪শ টাকা করে। 

 

ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ টাকা।

 

বিসিবি জানিয়েছে, অনলাইনে টিকিট কেনা যাবে। এজন্য www.gobcbticket.com.bd -এই ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

 

আগামী ১১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।