বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাইফুদ্দিনের বদলে কেন তানজিম সাকিব কারণ জানালেন প্রধান নির্বাচক লিপু

সাইফুদ্দিনের বদলে কেন তানজিম সাকিব কারণ জানালেন প্রধান নির্বাচক লিপু

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কেমন হবে তা নিয়ে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ঘোষিত হলো স্কোয়াড। তবে চিন্তার বিষয় ছিল তাসকিন চোট থেকে তিনি ফিরতে পারবেন কীনা এবং মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের মধ্যে কে জায়গা পাবেন স্কোয়াডে?
অবশেষে দলে সহ-অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন তাসকিন। আর সাইফউদ্দিন কে ছিটকে ফেলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে যাচ্ছেন তানজিম সাকিব।
সাইফউদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে দলে নেওয়ায় অবাক হয়েছেন অনেকেই। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক লিপু বলেছেন সাইফউদ্দিনকে কেন বাদ দেওয়া হয়েছে। লিপু একটা কথা জোর দিয়ে বলেন তা হলো- ‘সাইফুদ্দিন প্রয়োজনের সময় ইয়র্কার লেন্থ ডেলিভারি করতে পারেনি। তাই মার খেয়েছে।’
লিপুর ভাষায়, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে তানজিম সাকিবকে দেখেছি। তার ত্যাগ এবং উইকেট শিকারের তৃষ্ণা তাকে এগিয়ে রেখেছে। সে একজন ভালো ফিল্ডারও। আমরা সাইফউদ্দিনের কাছ থেকে ডেথ ওভারে যথেষ্ট ইয়র্কার বল পাইনি। সে এটি (ইয়র্কার) ঘরোয়া ক্রিকেটে করতে পেরেছে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে করতে পারেনি। তার শট পিচে করা কিছু বল ব্যাটারদের মাথার উপর দিয়ে গেছে। সে (সাইফউদ্দিন) একমাত্র খেলোয়াড়, যার নাম ৩০ এপ্রিল আইসিসিতে পাঠানো স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে।’
নিজের দক্ষতা দেখাতে পারেননি সাইফউদ্দিন। অর্থাৎ ইয়র্কার করতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে দরকারের সময় কাজের কাজ করতে পারেননি তিনি। যে কারণে নির্বাচকদের ধারণা করছেন- সাইফউদ্দিনের জায়গাটায় তানজিম সাকিবই বেটার অপশন।