শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত " দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি"র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ খলিলুর রহমান হাওলাদারের সভাপতিত্বে ২২ মার্চ, শনিবার (২১ রমজান) সন্ধ্যায় উদয়ন আইডিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



এতে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দিন। তিনি ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন।

রমজান শীর্ষক আলোচনায় অংশ নেন একাডেমির উপদেষ্টা কোচ ও বিশিষ্ট সমাজসেবক মানবাধিকার সংগঠক মোঃ আলাউদ্দিন, সংগঠনের উপদেষ্টা সদস্য ও পরিচালক ডাঃ উদয়ন কান্তি মিত্র,সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিচালক, টিম ম্যানেজার,সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, কার্য্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সাকিবুল ইসলাম (সাকিব স্যার)।

আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ফুটবলার ও সদস্য মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র সদস্য মোঃ জিসান, রাহাত হাসান, মোঃ আরিফ হোসেন , মোঃ আইয়ুব খান সহ বিভিন্ন উপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে একাডেমির প্রয়াত উপদেষ্টা সদস্য, সাবেক ফুটবলার মোঃ শফিউল আলম শফি, সাংবাদিক বাবলার বড় ভাই আলমগীর ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং ইফতার পরিবেশন করা হয়েছে।