সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিয়ের আলোচনার মধ্যে প্রকাশিত হলো তাহসানের নতুন গান 

বিয়ের আলোচনার মধ্যে প্রকাশিত হলো তাহসানের নতুন গান 

ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-


 

বিয়ের আলোচনার মধ্যে নতুন একটি গান প্রকাশ হলো তাহসানের। গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গতকাল রাতে গুলশানের এক রেস্টুরেন্টে গানটি প্রকাশিত হয়েছে।


অনুষ্ঠানে তাহসান খান বলেন, প্রতিবছরই কাজের পরিকল্পনা করি। এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একা ঘর আমার গানটি প্রকাশিত হলো। গানটা হয়তো দেশ জুড়ে তোলপাড় করবে না। কিন্তু গানটা বেঁচে থাকবে। তার চারটি গানের মধ্যে একটি ইংরেজি গান রয়েছে। জংলি সিনেমায়ও গেয়েছেন তাহসান।


গত রাতে গান প্রকাশ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই আসে তাহসানের বিয়ের প্রসঙ্গ। তিনি ব‌লেন, 'আমি একজন সাধারণ মানুষ। বিষয়‌টি নি‌য়ে কথা ব‌লে জাতীয় ইস্যু হ‌তে চাই না। তবে আপনারা বি‌য়ের অনুভূতি জানতে চেয়েছেন, অনুভূতিটা অসাধারণ।'

 

তাহসা‌ন আরও বলেন, 'আমি শুভাকাঙ্ক্ষী‌দের ভা‌লোবাসা পা‌চ্ছি, এটা নি‌য়ে খুবই আনন্দিত। সব দে‌শেই নেতিবাচকতা থা‌কে, আমা‌দের দে‌শে একটু বে‌শি চর্চা হয়। কাট‌তির জন্য এটা ঘ‌টে। আমার কাজ গান করা, গান ক‌রে যাব। আমি আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায়। তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।'


বিয়ের খবর আসার পর এই দম্পতিকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা হয়। বিষয়টি নিয়ে তাহসান বলেন, 'আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারকধর্মী। কিছু মানুষ আছেন যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এটা উচিৎ না। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। আমার কাজ হলো গান করে যাওয়া। এর সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে সেটা করব। এ বছর কিছু গানের পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টায় আছি।'
 

 'একা ঘর আমার' শিরোনামে গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন ও সুরও করেছেন তাহসান। ডুয়েট গানে তাহসানের সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।