শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪২:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে আবারো বজ্রপা‌তে দ্বীপচরে দুই জনের মৃত্যু

কুড়িগ্রামে আবারো বজ্রপা‌তে দ্বীপচরে দুই জনের মৃত্যু

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপজেলায় বজ্রপা‌তে কাজলী আক্তার এবং জামাল উদ্দিন না‌মে দুজন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বি‌কেলে উপজেলার সাহেবের আলগা ইউনিয়‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

 

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন সাহেবের আলগা ইউপি চেয়ারম‌্যান মোজাফ্ফর হো‌সেন।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার বি‌কে‌লে বৃ‌ষ্টির সঙ্গে ওই ইউনিয়‌নের ব্রহ্মপুত্র নদের জাহাজের আলগা চরে আব্দুল কা‌দেরের মেয়ে কাজলী আক্তার (১০) গরু আন‌তে যায়। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তে কাজলী আক্তার ও তা‌দের গরু‌টি মারা যায়। একই সঙ্গে একই ইউনিয়নের চর জাহা‌জের আলগা চ‌রের ওমেদ আলীর ছে‌লে গরু নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে জামাল উদ্দিন (৫০) না‌মে এক কৃষ‌ক মারা যান।

 

এ ব্যাপারে আলগা ইউপি চেয়ারম‌্যান মোজাফ্ফর হো‌সেন বলেন, ‘ব্রহ্মপুত্র নদের জাহাজের আলগা চরে দুজন বজ্রপাতের আঘাতে মৃত্যুবরণ করেছেন।’