সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৯ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৯ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৯ ক্যাটাগরি পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে মৌখিক পরীক্ষার জন্য ২৩৭ জন প্রার্থী মনোনীত হয়েছেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ পদের মৌখিক পরীক্ষা ৯ অক্টোবর শুরু, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুই শিফটে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কাওরান বাজার, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রথম শিফটের প্রার্থীদের নির্ধারিত তারিখ সকাল ১০টায় এবং দ্বিতীয় শিফটের প্রার্থীদের বেলা ১টার মধ্যে সংশ্লিষ্ট সব রেকর্ডপত্রসহ পরীক্ষার জন্য প্রশাসন ইউনিট (দ্বিতীয় তলা), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকায় উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।


মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর অনলাইন আবেদনপত্রের প্রিন্টকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, কোটার সপক্ষে সব সনদ, অভিজ্ঞতা সনদের মূলকপি এবং সব সনদের এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সদর দপ্তর পর্যায়ে নিয়োগযোগ্য ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদের লিখিত পরীক্ষা গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি এখানে দেখা যাবে।