সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিয়ে করলেন শবনম ফারিয়া

বিয়ে করলেন শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক:-


 

আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া নতুন জীবনের পথে হাঁটলেন। ১৯/০৯/২০২৫ ইং শুক্রবার বাদ আসর রাজধানীর মাদানী অ্যাভিনিউর মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠজন ও প্রিয় বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি ফারিয়া নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 

ফারিয়ার জীবনসঙ্গী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
 

বিয়ের পর অনুভূতি জানাতে গিয়ে শবনম ফারিয়া বলেন,
“বিয়ে নিয়ে আমার মনে বরাবরই ভয় কাজ করত। নানা জটিল অভিজ্ঞতার পর ভেবেছিলাম, হয়তো আর বিয়ে করব না। কিন্তু সময়ের ধারায় এবং পরিবারের হঠাৎ সিদ্ধান্তে এ পরিণয় হয়েছে।”

 

তিনি আরও জানান, অনুষ্ঠানে তাঁর একমাত্র ননদ উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। তবে শিগগিরই সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
 

সবশেষে ফারিয়া বলেন,
“আমাদের নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা চাই।”

 

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে, যিনি সে সময় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক ছিলেন।