শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

রাজশাহীর নিউ মার্কেটে গভীর রাতে আগুন, পুড়েছে ১২ দোকান

রাজশাহীর নিউ মার্কেটে গভীর রাতে আগুন, পুড়েছে ১২ দোকান

রাজশাহী ব্যুরো:-

 

রাজশাহীর নিউ মার্কেটে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার রাত ১টার দিকে এই আগুনের ঘটনায় মার্কেটের ভেতরের ১২টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার সার্ভিসের সদস্য দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মার্কেটের ভেতরের কয়েকটি দোকানে আগুন দেখা দিলে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 

আগুনের ফলে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশ কয়েকটি মুদি দোকান এবং কাঁচা বাজারের অস্থায়ী দোকান ছিল।
 

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।