সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে জেমসের কনসার্ট, যা সবার জন্য উন্মুক্ত

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে জেমসের কনসার্ট, যা সবার জন্য উন্মুক্ত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘তারুণ্যের উৎসব’। ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ।
 

আজ, শেষদিনে অনুষ্ঠিত হবে এক বিশেষ কনসার্ট, যেখানে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। আয়োজকরা নিশ্চিত করেছেন এই তথ্য।
 

কনসার্টটি পুরোপুরি উন্মুক্ত থাকবে এবং এতে কোনো টিকিটের প্রয়োজন নেই। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে, সন্ধ্যার পর থেকে। শিল্পীরা সাড়ে ৬টায় মঞ্চে আসবেন এবং কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।
 

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, উৎসবের সমাপনী আসরে আজ সন্ধ্যায় থাকবে নগর বাউল চমক। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।
 

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের স্লোগান হলো ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।