শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:১৩:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ  আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ  আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহাসিক বদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,   দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৭ রমজান ১৮ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

 

ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে  এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ঐতিহাসিক বদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ । 
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ মহানগরের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
 

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ মহানগরের সেক্রেটারী আলহাজ্ব মো: আনোয়ার হোসেন,পেশাজীবী অধিকার পরিষদ এর ময়মনসিংহ জেলার সভাপতি অধ্যক্ষ ডাঃ একেএম সিদ্দিকুর রহমান, মাওঃ মামুনুর রশীদ সিদ্দিকী, মাওলানা ফজলুল করীম।
 

এছাড়াও আরও বক্তব্য রাখেন আই.এ.বি. জেলা উত্তর, দক্ষিণ ও নগর নেতৃবৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ।