মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:৫১:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •

সাজেকে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে অপহরণ, পরে উদ্ধার

সাজেকে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে অপহরণ, পরে উদ্ধার

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে গতকাল বুধবার দুপুরে এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যার দিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। 

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে গাড়িতে সাজেক যাচ্ছিল। সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী গাড়ির গতিরোধ করে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।


এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী তাঁকে উদ্ধারে কাজ শুরু করে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, অন্য শিক্ষার্থীদের সাজেকের সেনাবাহিনীর ক্যাম্পে নিরাপদে রাখা হয়। এরপর অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ ও সেনাবাহিনী। সন্ধ্যা নাগাদ তাঁকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌস আফরিনা ওসমান কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীকে উদ্ধার করে তাঁর মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। সে সুস্থ আছে।’