বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অনুশীলন শেষ করে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবেন মুশফিক

অনুশীলন শেষ করে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবেন মুশফিক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। আগামী ১৫ সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এর আগে অনুশীলনটা ঢাকাতে শেষ করে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরবেন তিনি। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘মুশফিক শ্রীলঙ্কা পৌছে ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন।’ 


জালাল ইউনুস বলেন, ‘মুশফিক ১৪ তারিখ সকাল বেলা ওইখানে (ঢাকা) অনুশীলন করবে, অনুশীলন করে ওইখান থেকে এখানে চলে আসবে ম্যাচ খেলার জন্য।’

সাকিব আল হাসানের ফেরা নিয়ে জালাল বলেন, ‘অধিনায়ক আসতেছে, দুই-তিনদিনের জন্য গেছে। এটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলছে না। আমার মনে হয় অধিনায়ক এসেই আমাদের সঙ্গে আবার আলাপ আলোচনা করবে। আশা করছি যে সে কালকে (১৩ সেপ্টেম্বর) চলে আসবে।’