শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মিরপুরে সেনা-পুলিশের গাড়িতে আগুন: ৫ গ্রেপ্তার, জামিন নাকচ

মিরপুরে সেনা-পুলিশের গাড়িতে আগুন: ৫ গ্রেপ্তার, জামিন নাকচ

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানো হয়েছে।

গত শনিবার (২ নভেম্বর) সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে এই পাঁচ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।

রোববার (৩ নভেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাজধানীর কচুক্ষেত এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে দুষ্কৃতকারীরা। এই ঘটনায় ভাষানটেক ও কাফরুল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের এই ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।