শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:১৫:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিএনএস সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হাউজ বিল্ডিং হয়ে জসিমউদ্দীন এভিনিউ ঘুরে রাজলক্ষ্মী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
 

‘জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।
 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে দলটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল করছে বলে দাবি তাদের। বক্তারা এসব কার্যক্রমকে ‘অপতৎপরতা’ হিসেবে আখ্যা দিয়ে তা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
 

বক্তারা আরও বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং আজ উত্তরায় দলটির ব্যানারে যারা মিছিল করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের উর্বর ভূমি’ উত্তরায় কোনো গণবিরোধী শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।