শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বশিরউদ্দীন

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বশিরউদ্দীন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অতিরিক্তভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
 

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে প্রধান উপদেষ্টা পরিচালনা করে আসছিলেন।
 

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, শেখ বশিরউদ্দীন এখন থেকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। অপরদিকে, প্রধান উপদেষ্টার অধীনে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।