শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আশিক হত্যা মামলায় ছাত্রলীগ সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার

আশিক হত্যা মামলায় ছাত্রলীগ সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার

ঢাকা প্রেস
মোঃ আবু মুছা, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিকুর রহমান হত্যা মামলার আসামি আনিসুর রহমান টিপু (৪৯) ও যুবলীগের কর্মী মোহাম্মদ আরিফুর রহমান জিয়ন (৪৬)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে আনিসুর রহমান টিপু কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জিয়ন যুবলীগ কর্মী।

 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

 

গ্রেফতারকৃত দুজন পৌর শহরের নাজিরা সেতু পাড়া এলাকার মৃত আব্দুর রউফ মন্ডলের ছেলে।

 

জানা গেছে, আশিক হত্যার ঘটনায় জেলার তিন সাংবাদিক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ আওয়ামীলীগের ১০৪ জন নেতাকর্মীর নামে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় শিক্ষার্থীর ওপর হামলা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামী করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলাটি করেন। রুহুল আমিন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনের খামার গ্রামের বাসিন্দা। 

 

নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন আশিক ও তাঁর ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসেন। পরে আঘাতের ব্যথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যান।

 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, আশিক হত্যা মামলার আসামি দুই আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।