শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বান্দরবানে মডেল মসজিদ নির্মাণ: ধর্ম উপদেষ্টার আশ্বাস

বান্দরবানে মডেল মসজিদ নির্মাণ: ধর্ম উপদেষ্টার আশ্বাস

বান্দরবান প্রতিনিধি:-

 

অদূর ভবিষ্যতে বান্দরবানে একটি আধুনিক মডেল মসজিদ নির্মিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
 

রোববার (২০ অক্টোবর), বান্দরবান সফরকালে তিনি জেলা সদরের স্টেডিয়াম এলাকা, নিউগুলশান এলাকা, মেঘলা এলাকাসহ বিভিন্ন স্থানে প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। মসজিদ নির্মাণের জন্য এই জমিগুলো বিবেচনা করা হচ্ছে।
 

এর আগে, বান্দরবান সার্কিট হাউসে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
 

ধর্ম উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানসহ বান্দরবানের জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।