সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ববিতা কানাডা পাড়ি দিলেন

ববিতা কানাডা পাড়ি দিলেন

ঢাকা প্রেস নিউজ


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববিতা কানাডা পাড়ি দিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত মাসের শেষদিকে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।

সুস্থ হওয়ার পরই কানাডা যাওয়ার পরিকল্পনা করেছিলেন ববিতা। সেখানে তার একমাত্র ছেলে অনিক থাকেন। সময় পেলেই ছেলের কাছে ছুটে যান তিনি।

গত শুক্রবার (৯ আগস্ট) রাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন ববিতা। যাওয়ার আগে তিনি জানিয়েছেন, ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ববিতা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনার কারণে গত ৩০ জুলাই তার ৭১তম জন্মদিনটিও তিনি ছেলের সঙ্গে কাটাতে পারেননি।