শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন: গ্রেপ্তার দুজনের জামিন মঞ্জুর

পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন: গ্রেপ্তার দুজনের জামিন মঞ্জুর

ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামে একটি পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন করা নিয়ে উদ্ভূত বিতর্কের মধ্যে, গ্রেপ্তার দুজনকে জামিন মঞ্জুর করেছেন আদালত।
 

গত ১০ অক্টোবর, চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে একটি ইসলামি সংগীত দল গান পরিবেশন করে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এরপর এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
 

তবে মঙ্গলবার (১৫ অক্টোবর), চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত দুই আসামিকে জামিন মঞ্জুর করেন। আসামিরা হলেন নগরের তানজীমুল উম্মাহ মাদরাসার শিক্ষক শহীদুল করিম (৪২) এবং দারুল ইফরান একাডেমির শিক্ষক মো. নুরুল ইসলাম (৩৪)।
 

আসামিপক্ষের আইনজীবী শামসুল আলম জানান, জেএম সেন হলের মণ্ডপে ইসলামিক গান পরিবেশন করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার শহীদুল করিম ও মো. নুরুল ইসলামের গত ১২ অক্টোবর জামিন আবেদন করা হয়। জামিন শুনানি শেষে ১ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত।