শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৮:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযান

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযান

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টা (চাঁদপুর):-

 

চাঁদপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়া এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স কমিটির একটি ভ্রাম্যমাণ আদালত সোমবার (৪ নভেম্বর) শহরের ওয়ারলেস বাজারে অভিযান চালিয়েছে।
 

এই অভিযানে মূল্যতালিকা না থাকা, দাম বাড়ানো এবং নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, ১ নভেম্বর থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 

এছাড়া, আলু ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে শহরের মনোহরখাদী কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
 

অভিযানে জেলা প্রশাসন, বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।