শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩২:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: এক যুবক নিহত, আরেকজন আহত

শেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: এক যুবক নিহত, আরেকজন আহত

ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার (শেরপুর):-


 

শেরপুরের শ্রীবরদীতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।
 

নিহত ব্যক্তি হলেন সবুজ মিয়া (২২), উপজেলার চরশিমুলচূড়া গ্রামের বাসিন্দা। আহত মাহমুদুল হাসান জয় (২৬) উপজেলার মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনাটি ঘটেছে পৌর শহর থেকে দহেড়পাড় সড়কের শ্মশানঘাট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ মিয়া মোটরসাইকেলে শ্রীবরদী শহরের দিকে আসছিলেন এবং জয় বিপরীত দিক থেকে আসছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।