সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনেত্রী আনোয়ারার হাত থেকে সেরার পুরস্কার পেলেন রবিন রাফান

অভিনেত্রী আনোয়ারার হাত থেকে সেরার পুরস্কার পেলেন রবিন রাফান

বিনোদন ডেস্ক:-

 

ডিজিটাল কন্টেন্ট নির্মাণে বিশেষ খ্যাতি অর্জন করা রবিন রাফান, ভার্চুয়াল দুনিয়ায় তাঁর প্রভাব প্রতিষ্ঠা করেছেন। ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিংকডিন, এবং টুইটারে নিয়মিতভাবে সক্রিয় থেকে তিনি নিজের উদ্ভাবনী কন্টেন্ট এবং দক্ষ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি, মিউজিকের জগতেও কাজ করছেন তিনি।
 

এবার, তাঁর সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হয়েছেন রবিন রাফান। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) ২৪তম বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার লাভ করেন তিনি। কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
 

২০২৩-২০২৪ সালের কনটেন্টের উপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হয়।
 

রবিন রাফানের আসল নাম ওবায়দুর রহমান। তিনি তাঁর ছেলের নাম রাফানের সঙ্গে নিজের ডাকনাম রবিন মিলিয়ে চ্যানেলের নাম দিয়েছেন ‘রবিন রাফান’। কিশোরগঞ্জ জেলার বাসিন্দা এই তরুণের প্রধান পেশা হলো ফ্রিল্যান্সিং। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিষয়ে তাঁর ব্যাপক জ্ঞান রয়েছে।