বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪১:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শীর্ষস্থান পাকাপোক্ত করলো রিয়াল

শীর্ষস্থান পাকাপোক্ত করলো রিয়াল

রোববার (১০ মার্চ) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে সেল্টা ভিগোকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে লা লিগার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে তাদের পয়েন্টের ব্যবধান বেড়েছে ৭ পয়েন্টে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ২১ মিনিটেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধেও রিয়াল আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ম্যাচের ৭৯ ও ৮৮ মিনিটে দুইটি আত্মঘাতী গোল করে বসে সেল্টা ভিগোর গুয়াইতা এবং কার্লোস ডমিঙ্গুয়েজ।
 খেলার শেষ দিকে অতিরিক্ত সময়ে (৯৪ মিনিটে) গোল করেন তুর্কি মিডফিল্ডার আরদা গুলার। ড্যানি সেবায়সের পাস থেকে গোল করেন তিনি। এদিন তুরস্কের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লিগে গোল করার কীর্তি গড়েছেন গুলার।

এই জয়ের মাধ্যমে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আরও দৃঢ় হয়েছে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৬৯। সমান সংখ্যক ম্যাচে ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জিরোনা এবং বার্সেলোনা।