শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কর্মসংস্থান এর দাবিতে মানববন্ধন 

কর্মসংস্থান এর দাবিতে মানববন্ধন 

তরিক শিবলী,ঢাকা প্রেস:-
 

রাজধানী উত্তরা ১৫ নম্বর সেক্টরে বউ বাজারে  আজ ( ১৫ ই নভেম্বর ২০২৪ ) বউবাজার ফুডকোর্ট মালিক সমিতি এক মানববন্ধনের আয়োজন করে।
 

ফুডকোর্ট মালিক সমিতির নাজিম বলেন, এখানে ১২০ টি ফুডকোর্ট এর দোকান ছিল। মালিক কর্মচারী সহজ এখানে কাজ করতো প্রায় ৪০০ লোক, সিকিউরিটি গার্ড ও অন্যান্য সবমিলিয়ে কাজ করা লোকের পরিমাণ ৬০০। প্রায় ১৮০০ থেকে ২০০০ মানুষের ক্ষুধা নিবারণ হতো এই ফুডকোর্ট গুলা থেকে। কোন পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজউক কিছুদিন পর পর এসে সব দোকানপাট ভেঙ্গে দেয়। যা মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমরা দোকান মালিক সমিতির সকলে আজ উপস্থিত থেকে মানববন্ধন করছি। বৈষম্য বিরোধী আন্দোলনকে সবাই সমর্থন করে কিন্তু আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে তা কেও দেখেনা।
 

মানববন্ধনে সবাই একসাথে স্লোগান দিতে থাকে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে,মানতে হবে, স্বাধীনভাবে বাঁচতে চাই, কর্ম করার জায়গা নাই কর্ম করার জায়গা চাই।
 

ফুডকোর্ট এর এক নারী ব্যবসায়ী সুমি বলেন, আমার পরিবার এর চিকিৎসার অর্থ এখন আর ব্যবস্থা হচ্ছে না, বাচ্চার স্কুলের বেতন দেওয়া এখন বন্ধ আমি অসহায় হয়ে গেছি ।
 

এই মানব বন্ধন নিয়ে রূপালী বাংলাদেশের প্রতিবেদক রাজউক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে তিনি বলেন আজ এই মানব বন্ধন এর বিষয়ে তেমন কিছুই বলা যাবে না, তবে এটা সত্য যে তারা অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আর অবৈধ স্থাপনা রাজউক ভেঙে দেবে এটাই স্বাভাবিক নিয়ম।