সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন জানে আলম স্মৃতির শুভ সূচনা

দক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন জানে আলম স্মৃতির শুভ সূচনা

হোসেন বাবলা, ক্রীড়া প্রতিনিধি (চট্টগ্রাম):-


 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ (সিজন-৩)-এর উদ্বোধনী ম্যাচে প্রয়াত ফুটবলার জানে আলম স্মৃতি একাডেমি শুভ সূচনা করেছে। টানটান উত্তেজনার ম্যাচে তারা প্রয়াত উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ মন্টু স্মৃতি একাডেমিকে ট্রাইবেকার শুটআউটে ৬–৫ গোলে পরাজিত করে ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
 

শনিবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও ক্রীড়াবিদ মাহাবুব এলাহী। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি, বন্দর মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই।
 

একাডেমির পরিচালক, টিম ম্যানেজার ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক সদস্য মো. ইকবাল হোসেন, সাবেক কর্ণফুলী ক্লাবের কৃতি ফুটবলার মো. হারুন, সাবেক মেম্বার ও সমাজসেবক মো. কামাল উদ্দিন, একাডেমির উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মো. আলাউদ্দিন, সাবেক ফুটবলার মো. আরিফ হোসেন, অভিভাবক সদস্য মো. সেলিম ও সহকারী কোচ মো. মামুন।
 

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের মো. আনিস। ম্যাচটি পরিচালনা করেন রেফারি মো. ওমর ফারুক, সহকারী শাখাওয়াত হোসেন ও মো. মুসা। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আলাউদ্দিন।
 

আগামী ৩১ অক্টোবর টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে প্রয়াত ফুটবলার শফিউল আলম স্মৃতি একাডেমি ও জিয়াউদ্দিন মন্টু স্মৃতি একাডেমি।