সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিয়ে করেছেন টালিউড অভিনেতা দেব, তিন বছরের একটি সন্তানও রয়েছে

বিয়ে করেছেন টালিউড অভিনেতা দেব, তিন বছরের একটি সন্তানও রয়েছে

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। এদেশেও আছে তার জনপ্রিয়তা। তাকে নিয়ে ভক্তদের মাঝে চর্চাও কম না। অভিনয়ের পাশাপাশি ইদানিং রাজনীতিতেও সরব হয়েছেন তিনি। তবে এই নায়কের সঙ্গে রুক্সিনীর প্রেমের কথা কারও অজানা নয়। তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন সম্পর্কেকে। মাঝে মাঝেই জোড়ায় জোড়ায় দেখা যায় দেব-রুক্সিণীকে। সবাই বেশ উপভোগ করেন তাদের প্রেম।

 

সেই ভালো লাগা থেকে মাঝে মাঝেই তারা প্রশ্ন ছুড়ে দেন দেব-রুক্সিণীর দিকে। কবে বিয়ে করছেন তারা জানতে চান সামাজিক মাধ্যমে। এতদিন বিষয়টি সোজাসুজি কোনো উত্তর দেননি দেব। এবার সরাসরি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে নায়ক একটি পোস্ট শেয়ারের মাধ্যমে জানালেন, তিনি বিয়ে করেছেন এবং তিন বছরের একটি সন্তানও রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


এক্স হ্যান্ডেলে গুগলের এক স্ক্রিনশট রিপোস্ট করেছেন দেব। যেখানে স্পষ্ট লেখা, ২০২১ সালের ৬ মে নাকি রুক্মিণীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউড সুপারস্টার। শুধু তাই নয়, সেখানে আরও লেখা, দেব-রুক্মিণীর একটি সন্তানও রয়েছেন। এই বিভ্রান্তিকর তথ্যের জেরে অভিনেতার নিজেরই চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় হয়েছে! ওই অনুরাগী লিখেছেন, গুগলে না থাকলে জানতেই পারতাম না।


সুপারস্টার দেবও সে কথায় সায় দিয়ে লিখেছেন, আমিও। এতে স্পষ্ট যে নিজের সম্পর্কে এরকম তথ্য জেনে দেব নিজেই চমকে গেছেন। প্রসঙ্গত, এবারও লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে। এরইমধ্যে শেষ করেছেন প্রচারণা। অন্যদিকে হাতে রয়েছে একাধিক ছবির কাজ। সম্প্রতি জানা গেছে বিদ্যাসাগর হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।