বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৯:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিসিবি প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন আশরাফ হোসেন লিপু।

বিসিবি প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন  আশরাফ হোসেন লিপু।

বিসিবি প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বোর্ডের সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। তাতে শেষ হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর দীর্ঘ ৮ বছরের যাত্রা।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। নান্নুর সঙ্গে আগের নির্বাচক প্যানেল থেকে বিদায় দেয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকেও। তার স্থলাভিষিক্ত হয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। তবে নতুন প্যানেলে ঠাঁই হয়েছে আব্দুর রাজ্জাকের।

 

ফারুক আহমেদ প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর থেকে এতদিন ধরে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু । তার সাথে নির্বাচক হিসেবে ছিলেন বাশার। পরে এই দুজনের সাথে যোগ দিয়েছেন আবদুর রাজ্জাক রাজ। গেল বছরের ডিসেম্বরে বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়েছিল। এরপর থেকে অবশ্য নানা আলোচনা হয়েছে তাদের নিয়ে।

 

নান্নু এবং বাশার বিদায় নিলেও রাজ্জাক রয়ে গেছেন নির্বাচক প্যানেলে। সেই সাথে দুই নতুন মুখ লিপু এবং হান্নান যোগ দিচ্ছেন নির্বাচক প্যানেলে। ফলে নতুন নির্বাচক প্যানেলের তিন সদস্য হলেন গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আবদুর রাজ্জাক রাজ। নতুন যোগ দেওয়া দুই সদস্য লিপু এবং হান্নান ক্রিকেটেরই মানুষ। লিপু এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সে কাজ করেছেন। এছাড়া হান্নান অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন। দুজনই জাতীয় দলের সাবেক ক্রিকেটার।