শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

খুলনা কারাগারে হতাহতের ঘটনায় উত্তেজনা: স্বজন সাক্ষাৎকে কেন্দ্র করে সংঘর্ষ

খুলনা কারাগারে হতাহতের ঘটনায় উত্তেজনা: স্বজন সাক্ষাৎকে কেন্দ্র করে সংঘর্ষ

ঢাকা প্রেস
খুলনা জেলা প্রতিনিধি:-

 

খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদিদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে স্বজনদের সাথে সাক্ষাৎকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারা কর্তৃপক্ষকে সেনা মোতায়েন করতে হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বজনদের সাথে সাক্ষাতের সময় হাজতি হোসেন মুন্সি একজন কয়েদিকে মারধর করেন। এর জবাবে কয়েদিটি তার সহকর্মীদের নিয়ে হোসেনকে খুঁজতে শুরু করে। এতে কারাগারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আবারও উত্তেজনা ফেটে ওঠে। কয়েদিরা কারারক্ষীদের উপর হামলা চালায় এবং তাদেরকে কারাগার থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।
 

এই ঘটনায় কারাগারের ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয়, যা আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারা কর্তৃপক্ষকে সেনা বাহিনীর সহায়তা নিতে হয়। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কারাগারের ভেতরে উত্তেজনা এখনো বিরাজ করছে।
 

খুলনা জেলা কারাগারের সুপার মো. রফিকুল ইসলাম কাদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।