শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভূরুঙ্গামারীতে জামায়াত নেতার করা মামলায় আওয়ামীলীগের আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

ভূরুঙ্গামারীতে জামায়াত নেতার করা মামলায় আওয়ামীলীগের আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা প্রেস
আরিফুল ইসলাম জয়,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতার করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

 

গ্কৃরেফতারতরা হলো উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৪০) ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি লাভলু মিয়া মিলন (৩৮)। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ  সুত্রে জানা যায় সোমবার   রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের  পুত্র ফারুক হোসেন এবং দেওয়ানের খামার গ্রামের (বাস স্ট্যান্ড এলাকার) সোলায়মান  হোসেনের ছেলে লাভলু মিয়া মিলন কে নিজ বাড়ী থেকে আটক করে।
 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদেরকে আটক করে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।