শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:১৪:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

লালপুরে চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি ও মারপিট, আহত ১

লালপুরে চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি ও মারপিট, আহত ১

মোঃ সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া বাজার সংগ্ন নাগশোষা গ্রামে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাতে স্থানীয় নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মৃত লাল মোহম্মাদের ছেলে গোলাম কিবরিয়া কাজলের বুকে অস্ত্র ঠেকিয়ে তার কাছে থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে, এ ঘটনায় ভুক্তভোগী কাজলের মা অভিযোগ করলে তার জের ধরে আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদার সহ কয়েকজন কাজলকে মারপিট করে এসময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার ঘটনাস্থলে প্রকাশ্যে গুলি করে । 

 

স্থানীয়রা আরো জানান, মনি সর্দার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এই ঘটনায় আহত গোলাম কিবরিয়া কাজলকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুজ্জামান বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে,  ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।