শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:০২:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ভূমি অফিসে ‘হালখাতা’ করে জমির খাজনা আদায় 

ভূমি অফিসে ‘হালখাতা’ করে জমির খাজনা আদায় 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ভূমির বকেয়া খাজনা আদায়ে ‘হালখাতা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনভর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসে এ হালখাতার আয়োজন করা হয়।

 

ভূমি অফিসে ‘হালখাতা’ করে জমির খাজনা আদায় 


 

ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিবছর ৬০-৬৫ লাখ টাকা ভূমি খাজনা (কর) আদায় করা হয়। এরমধ্যে ২০-২৫ লাখ টাকা বকেয়া ছিল। বকেয়া ভূমি কর আদায়ে দিনব্যাপী ‘হালখাতা’র আয়োজন করা হয়। এতে দালালের বিড়ম্বনা ছাড়াই উপজেলার বাসিন্দারা খাজনা দিতে পারছেন।

 

ভূমি অফিসে ‘হালখাতা’ করে জমির খাজনা আদায়  — ছবি ২


 

সন্তোষপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ধনিগাগলা এলাকার বাসিন্দা আনোয়াত হোসেন তালুকদার বলেন, ‘স্বাধীনতার পর আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি যে, জমির খাজনা দিতে এলে জনগণকে মিষ্টি খাওয়ায়। প্রতিবছর এমন আয়োজন করলে জমির খাজনা বকেয়া পড়বে না।’

 

ভূমি অফিসে ‘হালখাতা’ করে জমির খাজনা আদায়  — ছবি ৩


 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, সম্রাট আকবরের সময় থেকে ভূমি অফিসে বাঙালি ঐতিহ্য হালখাতা অনুষ্ঠান চালু ছিল। কিন্তু ব্রিটিশরা এদেশে আসার পর ভূমি অফিসের হালখাতা বন্ধ হয়ে যায়। নববর্ষ উপলক্ষে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা বাংলাদেশে প্রথম ভূমি অফিসে এই হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ দিনব্যাপী হালখাতা অনুষ্ঠিত হয়।

 

ভূমি অফিসে ‘হালখাতা’ করে জমির খাজনা আদায়  — ছবি ৪


 

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, আমরা দেখতাম বড় বড় ব্যবসায়ীরা হালখাতা করে তাদের বকেয়া আদায় করতেন। তবে দেশে এবারই প্রথম উপজেলা ভূমি অফিসে হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে পুরোনো ফিরে এলো। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন।