মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিপুল ভোটে বিজয়ী জিএম কাদের

বিপুল ভোটে বিজয়ী জিএম কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লাঙ্গল প্রতীকের প্রার্থী জিএম কাদের।

রোববার রাতে বেসরকারি ফলাফলে জিএম কাদের ৮১ হাজার ৮৬১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোছা. আনোয়ারা ইসলাম রানী (ঈগল প্রতীক) পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। 

রোববার রাতে রংপুরের জেলা প্রশাসকের হলরুমে রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশনের আংশিক এলাকার ১৭৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান।

এ ছাড়া জাসদের শহিদুল ইসলাম মশাল প্রতীকে ২৩১৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির শফিউল আলম আম প্রতীক নিয়ে ২৬৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক ডাব প্রতীকে ২০৩ ও বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুর রহমান রেজু একতারা প্রতীকে ৫৫৭ ভোট পেয়েছেন।

এর আড়ে বিকাল ৪টায় বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। সকাল ৮টা থেকে ২৯৯টি আসনের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ।

রংপুর