সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ফিন্যান্স স্পেশালিস্ট—বাজেট অ্যান্ড রিপোর্টিং পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ফিন্যান্স স্পেশালিস্ট-বাজেট অ্যান্ড রিপোর্টিং
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্ট/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সমপদে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট ফিন্যান্সিয়াল সফটওয়্যারের কাজ জানতে হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অ্যানালিটিক্যাল রিপোর্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,০৮,৫৮৯ টাকা। এ ছাড়া কর্মী এবং কর্মীর স্বামী/ স্ত্রী ও সন্তানের মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, ছুটি, গোষ্ঠী বিমাসহ অন্যান্য সুবিধা আছে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৩।