সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শফিক রেহমানের সঙ্গে মিলিত হলেন আসিফ আকবর

শফিক রেহমানের সঙ্গে মিলিত হলেন আসিফ আকবর

ঢাকা প্রেস নিউজ


দেশে ফিরেই প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে মিলিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘ ছয় বছর পর গত ১৮ আগস্ট দেশে ফিরে আসা শফিক রেহমান, দুপুরেই আসিফকে বাসায় ডেকে নেন।

 

এই সাক্ষাতের একটি ছবি সোমবার (১৯ আগস্ট) রাতে আসিফ নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “শ্রদ্ধেয় শফিক রেহমান, খুশির খবর, বেগম খালেদা জিয়া জীবিত আছেন। তিনি স্বৈরাচারের পতন দেখতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এতেই আনন্দিত। ভালোবাসা অবিরাম।”
 

শফিক রেহমানের সঙ্গে মিলিত হলেন আসিফ আকবর


 

সাক্ষাৎকালে আসিফ, নিজের আত্মজীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ শফিক রেহমানের হাতে তুলে দেন।
 

আসিফের এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন। অনেকে শফিক রেহমানের সুস্বাস্থ্য কামনা করেছেন আবার কেউবা আসিফের এই উদ্যোগকে প্রশংসা করেছেন। মিঠুন রায় নামে একজন লিখেছেন, “উনি আমার পছ‌ন্দের মানুষ, ওনার কথা আমার খুব ভাল লা‌গে।” আব্দুল জব্বার খান নামে আরেকজন লিখেছেন, “চিরসবুজ শফিক রেহমান ভাইকে আসিফের তুলনায় বেশি তরুণ দেখাচ্ছে।”