শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

নির্বাচনের প্রস্তুতি চলছে, জুন-জুলাইয়ে রোডম্যাপ প্রকাশ: নির্বাচন কমিশন

নির্বাচনের প্রস্তুতি চলছে, জুন-জুলাইয়ে রোডম্যাপ প্রকাশ: নির্বাচন কমিশন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চলতি বছরের ডিসেম্বর মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
 

তিনি বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত টাইমলাইনের ভিত্তিতেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সে অনুযায়ী, ডিসেম্বরেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে আগামী জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে।"
 

রোডম্যাপ প্রকাশের বিষয়ে তিনি আরও বলেন, “কমিশন শপথ নেওয়ার পর থেকেই আমরা একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করে চলেছি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সংসদীয় আসনের প্রশাসনিক নাম পরিবর্তনের কাজ চলছে। ভোটার তালিকা হালনাগাদ প্রায় শেষ পর্যায়ে এবং দলগুলোর নিবন্ধন প্রক্রিয়াও অনেকদূর এগিয়েছে।”
 

আইন সংশোধনের সুযোগ পেলে দ্রুত আসনসীমা পুনর্বিন্যাসের কাজ শেষ করা সম্ভব বলেও জানান তিনি। “আগামী তিন মাসের মধ্যে আমরা ওয়ার্কপ্ল্যানের প্রাথমিক কাজ সম্পন্ন করতে পারব। আশা করছি, জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন সংক্রান্ত প্রিন্টেড রোডম্যাপ প্রকাশ করা সম্ভব হবে,” বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।