শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খিকটা আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দূর্ণীতির প্রতিদবাদে ভুক্তভূগীরা সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় নাচোল সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভূগি সহকারী শিক্ষক মোহাম্মদ সহিমুদ্দীন(ইসলাম ধর্ম), মোসাঃ কুলসুম খাতুন(আইসিটি) ও নৈশ প্রহরী মোস্তফা হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বিদ্যালয়টি ১৯৯৭ সালে স্থাপিত হয়ে ২০২২সালের ৬ জুলাই এমপিও ভূক্ত হয়। উল্লেখিত শিক্ষক-কর্মচারীগণ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কর্মরত রয়েছেন বলে দাবী করেন। উল্লেখিত শিক্ষক-কর্মচারীদের ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্যমতে তাদের নাম অন্তর্ভূক্ত হলেও তাদের বেতনবিল এমপিওভূক্ত করার জন্য সহকারী শিক্ষক মোসাঃ কুলসুম খাতুন(আইসিটি)এর নিকট ৭০ হাজার ও মোহাম্মদ সহিমুদ্দীন(ইসলাম ধর্ম) এর নিকট থেকে ৯০ হাজার এবং নৈশ প্রহরী মোস্তফা হোসেনের নিকট থেকে ৬৫ হাজার টাকা প্রধান শিক্ষক শেফালী খাতুন ও তার স্বামী আব্দুস সামাদ গ্রহণ করেন। কিন্তু প্রধান শিক্ষক শেফালী খাতুন নিজের বেতন-বিলের জন্য অনলাইন সাবমিট করলেও তাদের বেতন-বিলের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। অপরদিকে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সেফালী খাতুন সহকারী প্রধান শিক্ষক(বিজ্ঞান) পদে ছিলেন। ২০১৮ সালের ১৮ মে ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্য মতে সহকারী প্রধান ও প্রধান শিক্ষক পদে একই তারিখে যোগদান করেন। তিনি ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সহকারী শিক্ষক(সামাজিক বিজ্ঞান) পদে বহাল থাকেন। ভুক্তভূগিরা আরও উল্লেখ করেন যে, অদৃশ্য নিয়োগের ফলে প্রধান শিক্ষক সেজে শেফালী খাতুন অক্টোবর/২০২৪ তারিখের মাসিক বিল-বেতনের জন্য আবেদন করেন। ভুক্তভূগিরা তাদের বেতন-বিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।