সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মহেশখালীতে বদিউদ্দিন-মুজিব স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন-হৃষিন,মালেক,রানার্স আপ- মালেক

মহেশখালীতে বদিউদ্দিন-মুজিব স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন-হৃষিন,মালেক,রানার্স আপ- মালেক

ক্রীড়া প্রতিবেদক (বাবলা):-

 

কক্সবাজার মহেশখালী হোয়ানক উচ্চ বিদ্যালয়ে ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয় বদিউদ্দিন-মুজিব স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৫। 


 

মহেশখালীতে বদিউদ্দিন-মুজিব স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন-হৃষিন,মালেক,রানার্স আপ- মালেক




উক্ত টুর্নামেন্ট ৮ রাউন্ড খেলা শেষে ৭ পয়েন্ট নিয়ে  হৃষিন তালুকদার চ্যাম্পিয়ন  সমান সংখ্যক পয়েন্টে ট্রইব্রেকিং ফিদে মাস্টার আব্দুল মালেক রানার্স -আপ ।
 

সাড়ে ৬পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ ৩য়, ৬ পয়েন্ট নিয়ে ট্রইব্রেকিংএ হামিদুল হক ৪র্থ এবং তুষিন তালুকদার ৫ম, সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ইফতেখার আলম ৬ষ্ট, এস এম তারেক ৭ম, ৫ পয়েন্ট নিয়ে ট্রইব্রেকিংএ মামুনুর রশীদ ৮ম, রিফাত উদ্দীন ইলাহি ৯ম এবং সদিপ কান্তি দে ১০ স্থান অর্জন করে।


মহেশখালী ক্যাটাগরিতে ৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে ১ম হয়েছে রিবাত হোসেন, ২য় জিয়াউর রহমান সাড়ে ৪ পয়েন্ট নিয়ে মো: রাসেল ৩য় স্থান লাভ করেন।


এছাড়াও মহেশখালী ক্যাটাগরিতে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে সেরা ননরেটেড বোরায়েত জাবের মুনতাসির, উর্ধ্ব ৫০ সৈয়দ মিয়া, সেরা মহিলা আতিয়া তাকওয়া, এবং অনুর্ধ্ব ১৬ ইসরাত মোস্তফা আরাফ  পুরস্কার লাভ করে।

 

হোয়নক কলেজের অধ্যক্ষ মো. সরওয়ার কামালের সভাপতিত্বে এবং  চীফ আরটবটার মো: নুরুল আমিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বদিউদ্দিন মুজিব আনন্দধারা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব রুহুল কাদের বাবুল, বিশেষ অতিথি ছিলেন হোয়ানক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহরে, সিজেকেএস দাবা কমিটির সম্পাদক প্রকৌ. এস এম তারেক, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।