শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার 

নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার 

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুনর্ভবা নদী থেকে মোতাসিম (১৪)এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুরে রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেলব্রিজের নীচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে রাজশাহী  ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাপাড়া  গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এবং রাজশাহী  মহানগরীর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন জানান,রাজশাহী মহানগরীর একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কমিউটার ট্রেন যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রহনপুর এসে পৌঁছে। ট্রেন থেকে নেমে তারা রেল স্টেশনের পার্শ্ববর্তী  পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। এসময় মোতাসিম নদীর পানিতে তলিয়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।