বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৫:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

নারী ক্রিকেট দলের হাত ধরে এশিয়ান গেমসের তৃতীয় দিনে পদক পেল বাংলাদেশ। সোমবার হাংজুর জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।


টসে হেরে আগে ব্যাট করতে নেমে মারুফা-নাহিদাদের বোলিং তোপে পড়ে পাকিস্তান দল। কোনো ব্যাটার ২০-এর কোটাও ছুঁতে পারেননি। সর্বোচ্চ ১৭ রান এসেছে আলিয়া রিয়াজের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল সাদাফ শামাস (১৩), নাতালিয়া পারফেজ (১১) এবং অধিনায়ক নিদা দার (১৪)। 

২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৬৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার ৪ ওভারে ১৬ রান খরচে ৩ উইকেট নিয়েছেন। সমান ওভারে ১১ রান খরচে ২ উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। 


এর মধ্যে মারুফা ৩ ওভারে খরচ করেছেন মাত্র ২ রান। ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

ওপেনার শামিমা সুলতানা ও সাথী রানী দুজনই ১৩ রান করেন। অল্প রানে ফিরেছেন সোবহানা মোস্তারি (৫) ও অধিনায়ক জ্যোতি (২)। ৩৩ বলে ১৪ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার।