বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক ইনিংস থেকেই তিন ক্রিকেটারকে মাঠ ছাড়তে হয়েছে ইনজুরিতে

এক ইনিংস থেকেই তিন ক্রিকেটারকে মাঠ ছাড়তে হয়েছে ইনজুরিতে

ইনিংসের শেষ ওভারে প্রমোদ মাদুশানের ক্যাচ ধরতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মাঠ ছেড়েছেন জাকের আলী অনিক।। তার আগে মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারও আহত হয়ে মাঠ ছেড়েছেন। তাতে এক ইনিংস থেকেই তিন ক্রিকেটারের চোট নিয়ে মাঠ ছাড়ার মতো ঘটনা ঘটেছে।

এক ইনিংস থেকেই তিন ক্রিকেটারকে মাঠ ছাড়তে হয়েছে ইনজুরিতে

এর আগে বাউন্ডারি ঠেকাতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন সৌম্য। পরে বল করতে গিয়ে অস্বস্তিতে পড়েন মুস্তাফিজ। স্ট্রেচারে করে বাংলাদেশি এই পেসারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলে ফিরে আসেন সৌম্য। তারপরেই আহত হন জাকের। 

৪৮তম ওভার করতে এসে হঠাৎ করে অসুস্থতা বোধ করতে থাকেন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলটা করেছিলেন ওয়াইড।  কিন্তু দ্বিতীয় বল করতে গিয়ে রান আপের মধ্যেই আটকে গেলেন মোস্তাফিজ। পরে আবার চেষ্টা করেও বল করতে পারেননি তিনি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন, এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

তবে ঠিক কী সমস্যা নিয়ে মাঠ ছেড়েছেন মুস্তাফিজ তা জানা যায়নি। ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের সন্দেহ প্রচণ্ড গরমে পুরো শরীরেই ক্র্যাম্প হচ্ছে মুস্তাফিজের। মাঠ ছাড়ার আগে  ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা মুস্তাফিজ।

 এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান করে লঙ্কানরা। ফিল্ডিংয়ে নেমে টাইগারদের তিন ক্রিকেটারকে মাঠ ছাড়তে হয়েছে ইনজুরি নিয়ে।