শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মহেশপুর সীমান্তে ১০ ব্যক্তি আটক, এর মধ্যে তিন রোহিঙ্গা নারী

মহেশপুর সীমান্তে ১০ ব্যক্তি আটক, এর মধ্যে তিন রোহিঙ্গা নারী

ঢাকা প্রেস
ঝিনাইদহ প্রতিনিধি:-

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বিজিবির সদস্যরা ১০ জন ব্যক্তিকে আটক করেছে। আটকদের মধ্যে তিনজন রোহিঙ্গা নারী রয়েছেন।
 

শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকায় একটি অভিযান চালিয়ে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় একটি মাইক্রোবাসে করে এই ব্যক্তিরা ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটক ব্যক্তিরা ঝিনাইদহ, নাটোর, বাগেরহাট ও কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।